সুস্ময় শরিফ আর ফরাসি মডেল ক্লিমানচ প্রেমের গল্পে নাচালেন ঢাকা প্যারিস খুশিতে কাঁদলেন পাগল মন এর গায়িকা দিলরুবা খান - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সুস্ময় শরিফ আর ফরাসি মডেল ক্লিমানচ প্রেমের গল্পে নাচালেন ঢাকা প্যারিস খুশিতে কাঁদলেন পাগল মন এর গায়িকা দিলরুবা খান

সুস্ময় শরীফ (ফ্রান্স থেকে):
গতকাল “ইউরো বাংলা টিভি” এবং “মাটি প্রোডাকশন” আলাদাভাবে ফ্রান্সে “প্রেমের গল্প” প্রিমিয়ার শো অনুষ্ঠানের আয়োজন করেছেন।

'পাগল মন' খ্যাত  ফোক কন্ঠশিল্পী দিলরুবা খানের নতুন একটি গানের মডেল হলেন ফ্রান্সের মঞ্চ অভিনেত্রী ক্লিম্যান্স। 'প্রেমের গল্প' শিরোনামের এ গানটির ভিডিও নির্মাণ করেছেন ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি পরিচালক সুস্ময় শরীফ। ভিডিওটিতে ক্লিম্যান্সের সঙ্গে মডেল হিসেবেও রয়েছেন এই প্রবাসী তরুণ।
দিলরুবা খান মুটোফোনে সাপ্তাহি তুলসিগঙ্গাকে বলেন, চলতি বছর লেজার ভিশন থেকে প্রকাশিত আমার 'মনের পাখি বনে' অ্যালবামের গান এটি। অনলাইনে শোনার পর গানটি ভালো যায় সুস্ময়ের। আমার প্রতি ভালোবাসা থেকে তিনি গানটির ভিডিও প্রকাশের আগ্রহ প্রকাশ করেন। সায় দেওয়ার পর প্যারিস, জার্মানি এবং সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে শুটিং করেন। অফিস থেকে ছুটি নিয়ে পুরো কাজটি করেছেন সুস্ময়। আমি তার কাছে কৃতজ্ঞ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউরো বাংলা টিভিতে ইউরোপ সাংবাদিক সমিতির জেনারেল সেক্রেটারি আবু তাঁহের,  নাট্যজন গিয়াস বাবু এম এ তাহের কমিনিটি ব্যাক্তিত্ব, সাংবাদিক এনায়েত সোহেল, সাংবাদিক ফেরদৌস করিম আখনজী, ফারুক খান, এপিবি-এর ফ্যান্স শাখার প্রেসিডেন্ট সাহাদাত, সংঙ্গীত শিল্পী সোমা দাশ  অপরদিকে মাটি প্রোডাকশনতে ইউরোপিয়ান চিত্রগ্রাহক মেহেদি হাসান শুভ, নির্মাতা দোলন মাহমুদ এবং পপ তারকা সফিকুল সান্ত

Post Bottom Ad

Responsive Ads Here

Pages